Site icon Daily Dhaka Press

গুইমারায় ১৯৮ লিটার চোলাই মদ সহ আটক ১

রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ১৯৮ লিটার চোলাই মদ সহ আলমগীর হোসেন(৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

রবিবার (১৬ জুলাই) রাতে গুইমারা বাজারের চেক পোষ্টের সামনে কাঁঠালবাহী পিকআপ থেকে ৮টি পাটের বস্তায় ১৯৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আসামীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি লক্ষীপুর জেলার কমলনগর থানার মুন্সির হাট এলাকার মোতালেব মিয়ার ছেলে।

গুইমারা থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চোলাই মদ পাচারকালে একজনকে আমরা আটক করেছি এবং তার সাথে থাকা আরেকজন পালিয়ে গিয়েছেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Exit mobile version