ছবি: প্রতীকি
খাগড়াছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ির পথে ছেড়ে আসা ১টি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনার কবলে পড়েছে।
মঙ্গলবার (১৮জুন) রাত ৮টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন হাতিমোড়া পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, শান্তি পরিবহনের ১টি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-১৪৮৬) রাস্তার পাশে থাকা ১টি বড় গাছে ধাক্কা দিলে বাসের ভিতরে থাকা ১০/১২ জন যাত্রী আহত হয় এবং ০২ জন যাত্রী গাছের চাপায় আটকা পড়ে। এসময় পুলিশ উপস্থিত লোকজন ও ফায়ার সার্ভিস সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আরিফুল আমিন জানান, থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ড্রাইভার পলাতক আছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

