Daily Dhaka Press

পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গড়ে উঠা সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও এসএসসি ২০২৪ পরীক্ষায় জিপিএ প্রাপ্ত,বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটের সময় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর প্রধান উপদেষ্টা ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান।

Exit mobile version