Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আইনবহির্ভূত কাজ করে কেউই ছাড় পাবে না: র‍্যাব ডিজি
    বাংলাদেশ

    আইনবহির্ভূত কাজ করে কেউই ছাড় পাবে না: র‍্যাব ডিজি

    প্রসেনজিত চৌধুরীBy প্রসেনজিত চৌধুরীJune 23, 2024No Comments4 Mins Read

    প্রসেনজিত চৌধুরী: নবাগত র‍্যাব মহাপরিচালকের ৫দফা দিক নির্দেশনা ও কর্মপন্থা ঘোষণা। আজ র‍্যাব ফোর্সেস সদর দপ্তরে র‍্যাবের অনুষ্ঠিত অধিনায়ক সম্মেলনে উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব আরোপ করে নবাগত র‍্যাব মহাপরিচালকের ৫দফা দিক নির্দেশনা ও কর্মপন্থা ঘোষণা।

    অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে ২০০৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। জন্মলগ্ন থেকে জঙ্গি ও মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রন, কুখ্যাত অপরাধী ও সন্ত্রাসী গ্রেফতারে এই বাহিনী ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে দাবি করে র‍্যাব এর ডিজি বলেন দেশের আইন-শৃঙ্খলা ও অন্যান্য সামাজিক সুরক্ষার ক্ষেত্রে স্বল্প সময়ে র‍্যাব ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করে আসছে।

    প্রতিষ্ঠা হতে র‍্যাব ফোর্সেস অদ্যাবধি প্রায় ১ লক্ষ ৪৮ হাজারের অধিক মাদক কারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে এবং প্রায় ৬ হাজার ৮ কোটি ২৬ লক্ষ টাকার অধিক মূল্যমানের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়াও, এই বাহিনীর নিয়মিত অভিযানে অসংখ্য তালিকাভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মানবতাবিরোধী যুদ্ধাপরাধী যারা দীর্ঘকাল আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল তারা ধরা পড়েছে।

    সুন্দরবন আজ দস্যুমুক্ত হয়েছে। র‍্যাবের জঙ্গিবাদ দমনে আজ দস্যুমুক্ত হয়েছে। জঙ্গিবাদ দমনে র‍্যাবের সাফল্য বিশেষ উল্লেখযোগ্য। চরমপন্থি ও জলদস্যু আত্মত্মসমর্পণে এ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত দিনগুলোতে উন্নত পেশাদারিত্বের মাধ্যমে র‍্যাব ফোর্সেস তার সকল কার্যক্রম পরিচালনা করে এসেছে।

    এরই প্রেক্ষিতে আজ ২৩ জুন র‍্যাব ফোর্সেস সদর দপ্তরে অনুষ্ঠিত র‍্যাবের সকল ব্যাটালিয়নের অধিনায়কগণের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় নবাগত র‍্যাব মহাপরিচালক উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও কিশোর অপরাধকে অগ্রাধিকার দিয়ে ৫ দফা দিক নির্দেশনা ও কর্মপন্থা ঘোষণা করেনঃ
    ১। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট র‍্যাব বাহিনীর কর্মপরিধি বৃদ্ধিকরণে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় র‍্যাব বাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিগত দিনগুলোতে র‍্যাব ফোর্সেস এর কারিগরী, প্রযুক্তিগত ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ফলে এই বাহিনীর আভিযানিক ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এবং তারই দিকনির্দেশনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে “স্মার্ট বাংলাদেশ” হিসেবে রূপান্তরের অংশ হিসেবে র‍্যাব ফোর্সেসও একটি আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর “স্মার্ট বাহিনী” হিসেবে আত্মপ্রকাশে মহাপরিচালক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    ২ । র‍্যাব মহাপরিচালক বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেষ্ট থাকার কথা বলেন। র‍্যাব এর পবিত্র পোশাকের সম্মানহানি হয় এমন কাজ করা থেকে বিরত থেকে SOP অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানান। র‍্যাব ফোর্সেস এর প্রতিটি সদস্যের পোশাক-পরিচ্ছেদ, চলাফেরাসহ সকল ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, চেইন অব কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ হতে বিরত থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
    ৩ । মানবাধিকার সমুন্নত রাখাঃ র‍্যাব মহাপরিচালক বাংলাদেশের সংবিধান অনুসৃত মৌলিক মানবাধিকার সমূহ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থেকে বাংলাদেশের সংবিধান, আইন, বিধি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এ ব্যাপারে পুরোপুরি সচেতন থেকে মানবাধিকার, জেন্ডার সংবেদনশীলতা ইত্যাদি বিষয়কে সমুন্নত রেখে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার উপর গুরুত্বরোপ করেন। এ থেকে ন্যূনতম বিচ্যুতি কিংবা ব্যত্যয় যাতে না হয় সে বিষয়ে সর্তক করেন।
    8 । সকল কার্যক্রমে আইনের যথাযথ প্রয়োগঃ রাষ্ট্রীয় শৃংখলা, জননিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সকল আভিযানিক কার্যক্রমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার উপর র‍্যাব মহাপরিচালক গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা, অপরাধ দমন ও নিয়ন্ত্রনের সমসাময়িক চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে মাদক, জঙ্গি, সন্ত্রাস, কিশোর গ্যাং, Financial Crime, Online প্রতারনা, সাইবার ক্রাইম এর মত বিভিন্ন ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে। র‍্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এই অপরাধ সমূহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তিনি র‍্যাব ফোর্সেস এর সকল সদস্যকে আইনানুযায়ী নিয়মতান্ত্রিকভাবে অভিযান জোরদার করার বিষয়ে সুস্পষ্ট দিকদির্দেশনা প্রদান করেন।
    ৫। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন ও প্রতিরোধের মাধ্যমে দেশের প্রকৃত আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী র‍্যাব মহাপরিচালক দুর্নীতির বিরুদ্ধে র‍্যাবের দৃঢ় অবস্থান পুনঃব্যক্ত করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version