Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বোতলজাত পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
    বাংলাদেশ

    বোতলজাত পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

    প্রসেনজিত চৌধুরীBy প্রসেনজিত চৌধুরীJune 25, 2024No Comments2 Mins Read

    প্রসেনজিত চৌধুরী: বোতলজাত পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ  মঙ্গলবার মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

    ক্যাব’র সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির ভূইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ, ক্যাব বাগেরহাটের সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহবায়ক মহিউদ্দিন আহমেদ। বক্তরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেখানে আকাশ চুম্বি। যে কারণে মানুষ এখন নানাভাবে বিপদগ্রস্ত।

    গত বছর হঠাৎ করে বিভিন্ন কোম্পানি বোতলজাত পানির দাম বৃদ্ধি প্রায় পেয়েছে ৫০ শতাংশের কাছাকাছি পর্যন্ত বৃদ্ধি করেছে। ১৫ টাকার আধা লিটার পানির বোতলের দাম এখন ২০ টাকা।কয়েকদিন আগে এসব ব্র্যান্ডের ৫০০ মি. লি. পানির সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ১৫ টাকা। তারা বলেন প্রতিবছর ৩৫ থেকে ৪০ কোটি লিটার বোতলজাত পানি বিক্রি হয়। বাংলাদেশে প্রতিবছর ১৫ থেকে ২০ শতাংশ হারে বোতলজাত পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ভোগ্যপণ্য উৎপাদনকারী বড় বড় বেশির ভাগ প্রতিষ্ঠানেরই এখন পানির ব্যবসা রয়েছে। কিন্তু আমরা সাধারণ ভোক্তারা আইনের সুফল পাচ্ছি না।


    মানববন্ধনে ক্যাবের দাবিগুলো হলো:

    ১. অবিলম্বে সকল ধরনের বোতলজাত পানির অযৌক্তিক, অন্যায় ও অন্যায্য মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে।
    ২. ভোক্তাদের ন্যায্য মূল্যে নিরাপদ ও স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
    ৩. বোতলজাত পানির মূল্য স্বাভাবিক করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সক্রিয় পদক্ষেপ নিতে হবে।
    8. যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান জোটবদ্ধভাবে হঠাৎ করে বোতলজাত পানির দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে ভোক্তাসাধারণকে কষ্টে ফেলেছে তাদের আইনানুগ বিচার ও শাস্তির পদক্ষেপ নিতে হবে।
    ৫. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সময়ক্ষেপন করে সংশ্লিষ্ট বোতলজাত পানি প্রস্তুতকারী কোম্পানিগুলোকে ভোক্তাদের নিকট হতে অতিরিক্ত মুনাফা লাভের সুযোগ তৈরি করে দেয়ার জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান-কে তাঁর পদ হতে দ্রুত অপসারণ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version