Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঢাকায় মুষলধারে বৃষ্টিতে চরম দুর্ভোগ
    Lead

    ঢাকায় মুষলধারে বৃষ্টিতে চরম দুর্ভোগ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 26, 2024No Comments2 Mins Read

    ঢাকা: রাজধানীতে সকাল থেকে হঠাৎ মুষলধারে বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকালে অফিসগামী মানুষও বিড়ম্বনার শিকার হয়েছেন।

    বুধবার (২৬ জুন) সকাল থেকে হালকা মেঘে ঢাকা ছিল ঢাকার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যায়। সকাল ৯টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।

    এদিকে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলো বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। রাজধানীর বংশাল, মগবাজার, মৌচাক, ওয়ারলেস এলাকায় পানি জমে থাকতে দেখা যায়।

    এদিকে বৃষ্টির কারণে ঈদের ছুটির পর স্কুলকলেজ খোলার প্রথম দিনই শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী মোবাশ্বের জানান, সকালে বৃষ্টির কারণে যানবাহন পেতে বেশ কষ্ট হয়েছে। এ রাস্তাতেও যানজট দেখা দেয়।

    বৃষ্টির কারণে রাইড শেয়ারিং তথা মোটরসাইকেল চালক ও আরোহীরাও ভোগান্তিতে পড়েন। পুরান ঢাকার রায় সাহেব বাজার থেকে বারিধারা যাওয়ার জন্য রাইড ভাড়া করেছিলেন এক আরোহী। কিন্তু বৃষ্টির কারণে কয়েক দফা থেমে ও ভিজে শেষ পর্যন্ত মগবাজার এসে নামিয়ে দিতে বাধ্য হন। ওই মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে বৃষ্টির কারণে আজ ভাড়াও পাচ্ছেন না। এদিকে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে গেছেন।

    বৃষ্টিতে রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি ভাড়াও বেশি দিতে হচ্ছে। মগবাজারের এক রিকশাচালক জানান, সকাল থেকে বৃষ্টি। তবুও পেটের দায়ে রোজগারের কথা মাথায় রেখে বের হইছি।

    ফার্মগেট থেকে বাবার সঙ্গে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জারিফ। বৃষ্টির কারণে রেইন কোর্ট গায়ে জড়িয়ে রওয়ানা দেয় সে। তার মতো অনেক শিক্ষার্থী স্কুল খোলার প্রথম দিন ভোগান্তিতে পড়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে৷ তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

    আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (২৭ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version