Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইতালিকে ভয় পায় না সুইজারল্যান্ড
    ক্রীড়াঙ্গন

    ইতালিকে ভয় পায় না সুইজারল্যান্ড

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকJune 27, 2024No Comments2 Mins Read

    ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় কারা খেলবেন, তা নির্ধারণ হয়ে গেছে এরই মধ্যে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালি পেয়েছে সুইজারল্যান্ডকে ও জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, ইংল্যান্ড পেলো স্লোভাকিয়া, স্পেন পেলো জর্জিয়া এবং পর্তুগাল পেলো স্লোভেনিয়াকে।

    বর্তমান চ্যাম্পিয়ন ইতালি গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটি জিতে ও একটি ড্র করে ‘বি’ গ্রুপে স্পেনের নিচে থেকে পরের রাউন্ডে উঠেছে। শিরোপা ধরে রাখতে আরো চার ম্যাচ জিততে হবে তাদের। আজ্জুরিরা কি পারবে? নাকি তাদেরকে থামিয়ে দেবে সুইসরা?

    ধারে, ভারে আর অর্জনে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালিই ফেবারিট। তাই বলে সুইজারল্যান্ড ইতালিকে ভয় পাচ্ছে না। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে তারা সেভাবে মাথাও ঘামাচ্ছে না বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। বরং তিনি বলেছেন এ ম্যাচ নিয়ে তার দলের ‘মহান আত্মবিশ্বাস’ রয়েছে।

    গ্রুপ ‘এ’ তে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে তারা স্বাগতিক জার্মানির সাথে ১-১ গোলে ড্র করে।

    ইতালি শুরু করেছিল আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে। স্পেনের কাছে হেরে যাওয়ার পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারতে হারতে ড্র করে উঠে যায় নকআউট পর্বে।

    ইতালির বিপক্ষে ম্যাচ নিয়ে সুইজারল্যান্ডের সাংবাদিকদের দেশটির কোচ ইয়াকিন বলেছেন, ‘ইতালির সাথে খেলবো। তাই প্রথমত বলতে পারি না আমরা ফেবারিট। কারণ, দলটি ইতালি। তবে গ্রুপের শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে ড্র আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা সেটা লুকিয়েও রাখতে পারি না। আমরা ইতালির ম্যাচটি নিয়ে সতর্কতার সাথে এগুচ্ছি। কৌশল বিশ্লেষণ করে ম্যাচটি নিয়ে আমরা আরো গভীরে ভাববো। ইতালি শক্তিশালী। আমরাও প্রস্তুত। এমন একটি ম্যাচে টিকে থাকার যথেষ্ট মানসিক শক্তি আমাদের রয়েছে।’

    সুইজারল্যান্ডের কোচ নিজেদের খেলাটাই খেলতে চান। ইতালিকে নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না, ‘আসলে আমি চিন্তা করি, বিপরীতটা। মানে আমার দল নিয়ে ভাবনা। যে জিনিসগুলো আমাদের জন্য ভাল কাজ করবে।’

    ইতালির লিগকে নিজের ফেবারিট উল্লেখ করে ইয়াকিন বলেছেন, ‘ইতালির একটি দুর্দান্ত লিগ রয়েছে, যা আমি সত্যিই পছন্দ করি। টেকনিক আর ট্যাকটিসে ভরপুর। জাতীয় দলে ওই লিগের দারুণ কয়েকজন খেলোয়াড় আছেন। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা নিজেদের দিকেই তাকাচ্ছি। এটাও ঠিক, আমাদের প্রতিপক্ষের দিকেও নজর দিতে হবে। ইতালির খেলার মধ্যে বৈচিত্র্যতা আছে। সেটাই ইতালীয়দের শক্তি। ঐ বৈচিত্র্যতাই দলটিকে বিপদজ্জনক করে তোলে। আমরা ভালো ফর্মে আছি। ইতালিও আমাদের কথা ভাববে।’

    নিজেদের সমর্থকদের প্রশংসা করে সুইজারল্যান্ডের কোচ বলেছেন, ‘আমাদের পাশে বিস্ময়কর উপাদান ওই সমর্থকরা। স্বাগতিক জার্মানির বিপক্ষে আমাদের সমর্থকরা ছিলো সংখ্যালঘু। তারপরও তারা ৯০ মিনিট আমাদের যেভাবে সমর্থন করেছে, তা দুর্দান্ত ছিল।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version