Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ চালক নিহত
    বাংলাদেশ

    সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ চালক নিহত

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJune 27, 2024No Comments2 Mins Read

    সিলেট: জেলায় তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। এছাড়া পরিবহনগুলোয় থাকা তিন যাত্রী আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৩টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের খানুয়া নামক স্থানে ট্রাক-সিএনজি অটোরিকশার এবং সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

    নিহত মাইক্রোবাসচালক মোহাম্মদ আলী (৫২) শরিয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হন ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা রামিম আহমদ (৩২)।

    এছাড়া ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন সিএনজি অটোরিকশাচালক সাজু মিয়া (২৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের ময়না মিয়ার ছেলে।

    সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ বাবু জানান, একটি বেসরকারি সিগারেট কোম্পানির ট্রেনিংয়ের জন্য চার কর্মকর্তা ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে নাজিরবাজারে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ঢাকার মিরপুরের বাসিন্দা মাইক্রোবাসচালক মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনায় সঙ্গে থাকা রামিম আহমদ গুরুতর আহত হন।

    পরে ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান। গুরুতর আহত রামিম আহমদের ডান হাত ও বাম পা ভেঙে গেছে।

    সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, হতাহতদের হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।

    এদিকে, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ভোর ৩টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার খানুয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক সাজু মিয়া ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version