প্রসেনজিত চৌধুরী: ঢাকা জাতীয় প্রেসক্লাবে আজ এক সংবাদ সম্মেলনে জাপানের OKAMAYA UNIVERSITY OF SCIENCE এর ভাইস প্রেসিডেন্ট Naoto Tomioka জানান বাংলাদেশ থেকে অনলাইনে ক্লাসের মাধ্যমে এখন থেকে OKAMAYA UNIVERSITY OF SCIENCE এর CSE ডিগ্রি লাভ করা যাবে।
সনদ দেওয়া হবে জাপান OKAMAYA UNIVERSITY OF SCIENCE থেকে। তিনি আরো জানান জাপানের এই ইউনিভার্সিটিতে CSE ডিগ্রিতে ভর্তি হতে কোন বিজ্ঞান বিভাগের দরকার নাই এবং বয়সের কোন বাধ্য বাধ্যকতা নাই ।

যেকোনো বিভাগের ছাত্র-ছাত্রীরা জাপানের এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। বাংলাদেশ থেকে অনলাইনে ক্লাস করা যাবে এবং ফলাফলের মেধার ভিত্তিতে কলারশিপ ও দেওয়া হবে। যেহেতু জাপানের শিক্ষকরা জাপানি ভাষায় ক্লাস নিবেন তাই ভর্তির কৃত ছাত্র ছাত্রীদের জাপানি ভাষার ট্রেনিং দিয়ে নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন যেহেতু এই কোর্সের সনদ জাপান থেকে দেওয়া হবে তাই বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের কোন অনুমতির প্রয়োজন হবে না। এই ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের জাপানে চাকরি সুযোগ আছে বলেও জানান।
যেহেতু জাপানে গিয়ে সিএসই ডিগ্রি লাভ করতে বড় ধরনের টিউশন ফি দরকার হয় সেহেতু বাংলাদেশ থেকে অনলাইনে ক্লাসের মাধ্যমে পরিমিত টিউশন ফি এর মাধ্যমে এই OKAMAYA UNIVERSITY এর CSE ডিগ্রী লাভ করা যাবে