
রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে সবুজায়ন গর্তে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেছে পানছড়ি প্রেসক্লাব।
[video width="848" height="478" mp4="https://dailydhakapress.com/wp-content/uploads/2024/07/VID-20240705-WA0002.mp4"][/video]
শুক্রবার (৫ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার মোল্লাপাড়া এতিমখানায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় গাছ লাগাই পরিবেশ বাঁচাই স্লোগান নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপণ করে পানছড়ি প্রেসক্লাব।
পানছড়ি প্রেসক্লাবের সকল সহকর্মীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষ দিয়ে সহযোগিতা করেন গাউছিয়া নার্সারির স্বত্বাধিকারী আব্দুল হালিম।
এসময় নব-গঠিত পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু বলেন, পরিবেশ রক্ষায় পানছড়ি প্রেস ক্লাব বৃক্ষ রোপনের উদ্যোগ হাতে নিয়েছে। বর্তমান সময়টা বৃক্ষ রোপনের উপযুক্ত সময়। এই সমটাতে আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।এবং সকলের উচিত বেশি বেশি করে বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আন
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.