
প্রসেনজিত চৌধুরী: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সনাতন ধর্মাবলম্বীদের যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উৎসব উদযাপিত। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে আজ সকালে রাজধানীর শমিবাগ ইসকন মন্দির পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এম,পি।
সাবেক মেয়র সাঈদ খোকন এমপি, বিশিষ্ট সাংবাদিক দৈনিক কালবেলার সম্পাদক জাতীয় পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ জাতীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে স্বামীবাগ কোন মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা আরম্ভ হয়ে মতিঝিল, দোয়েল চত্বর, জাতীয় শহীদ মিনার হয়ে পলাশী বাজার দিয়ে সন্ধ্যা ৬:৩০ টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ হয়।
সারা জুড়ে প্রসাদ বিতরণ, এবং লক্ষ লক্ষ লোক ভক্তবৃন্দ এই রথ যাত্রায় নেচে গেয়ে এই রথযাত্রায় অংশগ্রহণ করে । রথযাত্রার উৎসবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিল চোখে পড়ার মতো
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.