Site icon Daily Dhaka Press

সিনিয়র সচিব হলেন শাহনাজ আরেফিন

সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে রোববার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রশাসনে বর্তমানে ১৩ জন সিনিয়র সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

শাহনাজ আরেফিন ২০২১ সালের অক্টোবরে সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।

১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।

Exit mobile version