ঢাকা : চলতি বছর মাধ্যমিক বিদ্যালয় সনদ (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়েছে তাদের শিক্ষকেরা।
গেল শনিবার (০৬ জুলাই) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে মাসুদ ইংলিশ একাডেমি, মেহেদী কেমিস্ট্রি একাডেমি এবং নূর স্যার ফিজিক্স-এনএসপি।
আয়োজকরা জানিয়েছে, বিকেল তিনটায় ভেন্যুর দ্বার আনুষ্ঠানিকভাবে খোলা হয়। তবে দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা আসন গ্রহণ শুরু করে। সোয়া তিনটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে ওই তিন শিক্ষকের কাছে পড়ুয়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে কাঠামোগত নির্দেশনা এবং সহায়তার গুরুত্ব তুলে ধরেন তাদের শিক্ষকেরা।
এসএসসি ২০২৪ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তাদের শিক্ষক ও অভিভাবকদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো কেআইবি মিলনায়তন। একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি ও শিক্ষাজীবনে সর্বোচ্চ সাফল্যের শিখরে পৌছাতে দৃঢ় অঙ্গীকারে উদ্বুদ্ধ করা হয়।
সন্ধ্যায় দেশের অন্যতম জনপ্রিয় মডেল, অভিনেতা ও কণ্ঠশিল্পী তামিম মৃধার কণ্ঠে শিক্ষার্থীরা নেচে-গেয়ে তাদের নতুন জীবনে প্রবেশের মূহুর্তকে বরণ করেন।