
প্রসেনজিত চৌধুরী: সরকারি চাকরিতে প্রবেশের কোটা সংস্কারে সারাদেশে সর্বাত্মক একদফা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রত শিক্ষার্থীরা। শাহবাগ, ফার্মগেট, কাওরান বাজার, সহ রাজধানী বিভিন্ন গুরুত্ব পূর্ণ পয়েন্টে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা ।
'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) সকালে খন্ড খন্ড মিছিল নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ সময় শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এবং এর অঙ্গ সংগঠনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেখা গেলেও অল্প সময়ের মধ্যে তার সমাপ্তি ঘটে।
আজ হাইকোর্টের স্থগিতাদেশ রায়ের পরেও কোটা সংস্কারের দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। যানজট ও ছাত্র আন্দোলনের ভয়ে অনেক গণপরিবহন রাস্তায় নামে নাই।
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে, প্রধান প্রধান সড়ক গুলোতে গণপরিবহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। রাস্তায় রাস্তায় ভয়াবহ যানজটের কারণে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানী ঢাকা সহ সারাদেশে।
যাত্রাবাড়ি থেকে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগীর সজন ডেইলি ঢাকা প্রেসকে জানান বাংলা ব্লকের কারণে গুলিস্তান থেকে শাহবাগ মোড়ে কষ্ট করে পায়ে হেটে আসতে হয়েছে তাকে। যাওয়ার সময় কিভাবে যাবে সে চিন্তায় আছেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সায়েন্সল্যাব মোড়েও গাড়ি চলাচল বন্ধ রয়েছে তাই পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোন উপায় দেখছেন না তিনি। তিনি ডেইলি ঢাকা প্রেসকে আরো জানান আন্দোলনের সাথে একমত পোষণ করছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.