Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog »  পূর্ণিমা’র জন্মদিন আজ
    আনন্দলোক

     পূর্ণিমা’র জন্মদিন আজ

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJuly 11, 2024No Comments2 Mins Read

    বাংলাদেশের চলচ্চিত্রের শুরু’র ইতিহাস থেকে আজ অবধি যাদের নাম বিশেষভাবে উল্লেখ হয়ে আসে তাদের মধ্যে পূর্ণিমা’র নামটিও ধারাবাহিকভাবে আসে। বিশেষত নব্বই দশকে যে ক’জন নায়িকার আবির্ভাব হয় বাংলাদেশের সিনেমায় সে দশকের সফল চারজন নায়িকার একজন তিনি। ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্যদিয়ে রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয়। সেই থেকে আজ অবধি তিনি সফল, ব্যবসা সফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় উপস্থাপনা দিয়ে আলোচনার শীর্ষেও চলে আসেন।

    পূর্ণিমার ভাষ্যমতে, তার প্রথম ব্যবসা সফল সিনেমা ‘যোদ্ধা’। এছাড়াও তার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’,‘ প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’,‘ পিতা মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বিয়ের প্রস্তাব’,‘ লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ ইত্যাদি। সিনেমাতে অভিনয়ের শুরুর সময়েই পূর্ণিমা রেজানুর রহমানের নির্দেশনায় শহীদুজ্জামান সেলিমের বিপরীতে একটি নাটকেও অভিনয় করেন।

    সিনেমাতে তিনি রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খান’সহ আরো অনেকের বিপরীতে এবং নাটকে রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব’সহ আরো বেশ ক’জনের বিপরীতে অভিনয় করে দর্শককে তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। বাংলাদেশে পূর্ণিমা প্রেমী কোটি কোটি ভক্ত রয়েছে যারা তার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে জীবন’।

    অভিনয় জীবনের সাফল্যের রজত জয়ন্তীরও বেশি সময় পেরিয়ে আজকের অবস্থান এবং কৃতজ্ঞতার কথা বলতে গিয়ে পূর্ণিমা বলেন,‘ শুরুতেই আল্লাহর কাছে অসীম শুকরিয়া আদায় করছি। সেইসাথে আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিসিয়ান’সহ বাংলাদেশের সকল দর্শকের প্রতি এবং সর্বোপরি সাংবাদিক ভাই বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই আজীবন আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ তিনি তাগিদ দিয়েছিলেন বলেই আমি কাজ করেছি এবং আজকের পূর্ণিমা হয়েছি। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতনতো ছিলোই। একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম।

    কিন্তু পরবর্তীতে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারো আমি আমার পূর্বের অবস্থানে ফিরে আসি। আমি আমার দর্শক ভক্তের প্রতি সত্যিই বিশেষভাবে কৃতজ্ঞ। নায়ক রাজ রাজ্জাক আঙ্কেল আমাকে নিয়ে দু’টি সিনেমা নির্মাণ করেছিলেন। সেই সময়টায় তিনি আমাকে নিয়ে যে ড্রাইভ দিয়েছিলেন, এ জন্য তার কাছে ঋনী।’ বিশেষত উল্লেখ্য, পূর্ণিমার জন্ম ১৯৮৪ সালের ১১ জুলাই। পূর্ণিমার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version