Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আবার মঞ্চে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’
    আনন্দলোক

    আবার মঞ্চে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJuly 12, 2024No Comments2 Mins Read

    আনন্দলোক প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে আসছে দেশ নাটকের সাড়া জাগানো প্রযোজনা ‘নিত্যপুরাণ’। আগামী ১৬ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ মঞ্চে হবে নাটকটির ১২৭তম প্রদর্শনী।

    মহাভাতের একলব্য আখ্যান উপজীব্য করে মাসুম রেজা রচনা করেছেন ‘নিত্যপুরাণ’। নাট্যকার নির্দেশিত এ নাটকে অভিনয় করেছেন মামুন চৌধুরী রিপন, সুষমা সরকার, আসিফ হাসান, হাফিজ রেদু, কামাল আহমেদ, ফিরোজ আলম, হোসাইন নিরব, সালমান লিমন, মাইনুল হাসান মাঈন, সুস্মিতা সাহা, মেঘলা মায়া, কাজী লায়লা বিলকিস, ইসমেত্ জেরিন প্রমুখ।

    মামুন চৌধুরী রিপন বলেন, আমি মনে করি মাসুম রেজা রচিত ও নির্দেশিত নিত্যপুরাণ নাটকটি বাংলাদেশের থিয়েটারে এক অসামান্য সৃষ্টি। তেমনি একলব্য যে কোনো অভিনেতার জন্য খুবই লোভনীয় একটি চরিত্র। প্রয়াত দিলীপ চক্রবর্তী দাদা যখন এ চরিত্রটি করতেন, উনার অভিনয় মুগ্ধ হয়ে দেখতাম।

    আর ভাবতাম আহা এ চরিত্রটি যদি আমি জীবনে কোনোদিন করতে পারতাম, তাহলে আমার চাওয়া-পাওয়া বলতে অভিনয়ে আর কিছুই থাকতো না। আমি স্বপ্নের সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। একলব্য করার পর আমার মনে হয়, জীবনে মঞ্চে আর কোনো চরিত্রে অভিনয় না করলেও চলে। কতটুকু পারছি সেটা দর্শকই মূল্যায়ন করবেন। তবে আমি নিজেকে ধন্য মনে করছি। সুষমা সরকার বলেন, নিত্যপুরাণ আমার খুব পছন্দের একটি নাটক।

    এর প্রতিটি সংলাপ আমাকে আলোড়িত করে। চরিত্রের গাঁথুনি এবং মানুষ যে তার নিয়তিকে খণ্ডাতে পারে না তা কী দারুণভাবে মাসুম ভাই এখানে তুলে ধরেছেন! মহাভারতের একলব্য আখ্যানকে তুলে এনে তিনি একলব্যকে অন্য এক উচ্চতায় দাঁড় করিয়েছেন এবং দ্রৌপদীর নারী সত্তাকে দারুণভাবে ব্যাখ্যা করেছেন। সব মিলিয়ে দ্রৌপদী আমার খুবই পচ্ছন্দের একটি চরিত্র।

    ‘নিত্যপুরাণ’ সম্পর্কে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘একলব্য আখ্যান মহাভাতের একটি অতি ক্ষুদ্র অংশ। কিন্তু একলব্যের এই অতি ক্ষুদ্র মর্মগাথার যে অন্তর্গত সত্য ও শক্তি তা মহাভারতের ব্যাপকতাকেও যেন ছাপিয়ে যায়, এ বোধ আমার একান্ত নিজের। মহাভারত পাঠকালে একলব্যকে আমার খুব কাছের মানুষ বলে মনে হয়েছে।

    মনে হয়েছে এ যেন আমি, এ যেন আমরা, সাধারণ মানুষ। একলব্যকে আমার দেখতে ইচ্ছে হয়েছে অন্যভাবে, পাণ্ডব কিংবা কৌরবদের চেয়েও কুশলী বীররূপে। আমার রচনা এবং তাকে মঞ্চে নাটক হিসেবে গড়ে তোলার কাজে আমি সর্বতোভাবে সে চেষ্টাই করেছি।’

    নিত্যপুরাণের আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন, আলোক সহযোগী ফারুক খান টিটু, সেট পরিকল্পনা করেছেন কামাল উদ্দিন কবির, সুর ও সংগীত নির্দেশনায় নাসিরউদ্দিন শেখ, প্রপস প্রাণ রায়, পোশাক পরিকল্পনায় শাহনেওয়াজ কাকলী, রূপসজ্জা পরিকল্পনায় শুভাশীষ দত্ত তন্ময়, কোরিওগ্রাফি করেছেন মো. আমানুল্লাহ আমান ও বাকার বকুল, আবহ সংগীত ইমামুর রশিদ খান। প্রযোজনা অধিকর্তা এহসানুল আজিজ বাবু।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version