Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিষণ্ণতা কাটিয়ে উৎফুল্ল থাকবেন যেভাবে
    টিপস

    বিষণ্ণতা কাটিয়ে উৎফুল্ল থাকবেন যেভাবে

    উর্বশী এহসানBy উর্বশী এহসানJuly 14, 2024No Comments2 Mins Read

    একই রকম কাজ করতে হচ্ছে প্রতিদিন; অনেকটা একঘেয়েমিতে হাঁপিয়ে উঠছেন হয়তো। সবকিছু মনে হয় পানসে, ভালো লাগছে না। কখনও নিজেকে মনে হয় বিচ্ছিন্ন। নিঃসঙ্গতা জেঁকে ধরছে, অনেকের মধ্যে থেকেও মনে হয় পাশে কেউ নেই। কারো সঙ্গে আড্ডা দিতেও মন চায় না।

    স্বজনদের এড়িয়ে চলতে ইচ্ছে হয়। তাদের সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। এমন পরিস্থিতি নিয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ক্লান্তি, অবসাদ আর হতাশা যখন মনজুড়ে থাকে, তখন এর থেকেই বিচ্ছিন্নতাবোধ সৃষ্টি হয়। মন বিষণ্ণ হয়ে থাকে। কোনো কিছুতেই উৎসাহ পাওয়া যায় না।

    যেভাবে কমতে পারে এমন বিষণ্ণতা
    ক. যখনই মন খারাপ হবে, তখন সব কাজ ছেড়ে কিছু সময়ের জন্য একমনে চুপচাপ থাকুন অনেকটা ধ্যানমগ্ন হোন, মেডিটেশনে বসুন। যদি ১৫/২০ মিনিট মন শান্ত রেখে, চুপ করে ধ্যানকরা যায়, তাহলে অনেকটা মানসিক আরাম পাওয়া সম্ভব। দুশ্চিন্তার জটও অনেকটা খুলে যায়।

    খ. সকালের দিকে যোগাসন, প্রাণায়াম করলে ভালো ফল পাওয়া যেতে পারে। নিয়ম করে যোগাসন করলে মস্তিষ্কের স্নায়ু সক্রিয় থাকে। এর ফলে নেতিবাচক চিন্তাভাবনা দূর হয়ে যায়। এতে ‘হ্যাপিহরমোন’-এর ক্ষরণ হয়। মন ভালো থাকে। তবে যোগাসন শারীরিক অবস্থা বুঝে করলে ভালো হয়।

    গ. দিনে কিছুটা সময় বন্ধু-বান্ধব বা আত্মীয়দের জন্য বের করুন, তাদের সঙ্গে আলাপ-গল্প করুন। পুরানো বন্ধুদের বাড়িতে দাওয়াত করুন। পুরানো দিনের সুখস্মৃতিগুলো তাদের সঙ্গে শেয়ার করুন। কোনো আনন্দমুখর ভিডিও বা স্থিরচিত্র দেখুন এবং এসব ছবির নেপথ্য কথা স্মৃতিতর্পণ করুন। নিজেকে গুটিয়ে রাখলে হতাশা আরও বেশি গ্রাস করতে পারে।

    ঘ. যারা বেশি দুশ্চিন্তা করেন বা উদ্বেগে ভোগেন, তাদের ঘুম কম হয়। টানা ঘুম হয়না, বারবার জেগেওঠেন। ঘুমাতে গেলে শরীরে অস্বস্তিবোধ হয়। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতেযাওয়ার। শোবার ঘর পরিপাটি, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। ঘুমানোর সময়ে মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্রপাতি ইত্যাদি দূরে রাখুন।

    ঙ. মন ভালো করার অন্যতম উত্তমপন্থা হলো বই। কোনো কাজে উৎসাহ কমে গেলে পছন্দের বই পড়ুন। এতে ধৈর্যশক্তি বাড়বে, দুশ্চিন্তাও কমবে।

    চ. বেশি একাকিত্ব অনুভব করলে কিছুদিনের ছুটি নিয়ে কোথাও ঘুরে আসুন। যদি কেউ সঙ্গে না থাকে, তাহলে একাই যান। বেশি দূরে যেতে না পারলে কাছাকাছি কোথাও ঘুরতে যান। ভালো ছবি তুলুন। সেখানকার স্থানীয় খাবার খান।

    মনোরোগ বিশেষজ্ঞরা আরও বলছেন, কিছু দিনের জন্য সব কাজ থেকে বিরতি নিলে হৃদয় ও মস্তিষ্কও বিশ্রামপায়। এতে মনের বিষণ্ণতা অনেকটা কেটে যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    February 9, 2026

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    September 4, 2025

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version