Site icon Daily Dhaka Press

ঢাবি ক্যাম্পাসে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে সব হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Exit mobile version