Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কোটা সংস্কার প্রসঙ্গে তাসরিফ খান
    আনন্দলোক

    কোটা সংস্কার প্রসঙ্গে তাসরিফ খান

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJuly 15, 2024No Comments1 Min Read

    ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। বিভিন্ন ইস্যুতে প্রায়ই ফেসবুকে লেখালেখি করেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় এবার চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও পোস্ট দিয়েছেন তিনি।

    রোববার (১৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসরিফ লিখেছেন, ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই নূন্যতম চাওয়াটুকু যদি না দেওয়া হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না।

    মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন, ধন্যবাদ, সাধারণ ছাত্রদের পক্ষে সুন্দর কথা বলার জন্য। এখন তো সত্য কথা বলার ও সৎ সাহস তথাকথিত ইনফ্লুয়েন্সারদের নেই।

    জিহাদ হাসান লিখেছেন, ভাই আপনি সঠিক কথা বলছেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আর সবসময় সঠিক পথে থেকে মানুষের উপকার করার জন্য কবুল করুক।

    এর আগে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে দেখা গেছে তাসরিফ খানকে। বিশেষ করে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।

    প্রসঙ্গত, তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত…’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি…’, ‘ময়না রে…’, ‘তাই তো আইলাম সাগরে…’, ‘ব্যাচেলর…’ গানগুলো দিয়ে আসেন আলোচনায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version