
প্রসেনজিত চৌধুরী: আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে পুরাতন ঢাকার দালান ইমামবাড়াতে তাজিয়া/ শোক মিছিলের আয়োজন পরিদর্শনে আসেন ডি,এম, পি কমিশনার হাবিবুর রহমান ।
এ-সময় ডিএমপি কমিশনার বলেন পূর্বের আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে জঙ্গি হামলার পরিস্থিতি মাথায় রেখে এবারের আগামী ১৭ জুলাই আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডি,এম,পি ডগ স্কোয়াড, বিস্ফোরক সনাক্তকরণ ডিভাইস, সাইবার সিকিউরিটি ব্যবস্থা সহ আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি বলেন এটি কোর্টের বিষয়। সুতরাং মহামান্য আদালতের আদেশ আমরা সকলেই মানতে বাধ্য। কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সে যেই হোক তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। নিরাপত্তার স্বার্থে তাজিয়া মিছিলে কোন ধরনের চাকু, ছুরি বা দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য ডি,এম,পি কমিশনার অনুরোধ করেছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.