Site icon Daily Dhaka Press

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি: কোটা সংস্কার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল -কলেজের শিক্ষার্থীরা। এই অবরোধে অংশ নেয়, গন বিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটি,বিপিএটিসি স্কুল এন্ড কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবোরধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন ছিলো। কিন্তু আমাদের ভাই-বোনের উপর নির্মমভাবে হামলা করে আহত করা হয়েছে। গতকাল রাতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের মারাত্মকভাবে আহত করেছে। আমরা এর বিচার চাই।

গন বিশ্ববিদ্যালের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে যদি কোন শিক্ষার্থী নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে। ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানাচ্ছি । অবিলম্বে তাদের বিচার আওতায় আনতে হবে। আমাদের আন্দোলন চলবে যে পর্যন্ত কোন সমাধান না হয়। কোটা সংস্কার নিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন চলমান রয়েছে সেখানে আমাদের শান্তিপূর্ণ সমর্থন রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, সবচেয়ে নিরাপদ ভিসি স্যারের বাসায় অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সেখানে আমাদের উপর হামলা হয়েছে কয়েকজন আহত হয়েছেন। আমরা তো মারামারি করতে আসি নাই। এসেছি সমাধানের জন্য।

তিনি আরও বলেন, আমরা বাহিরে যাওয়ার কোন ইচ্ছে ছিল না। ক্যাম্পাসের ভিতরে থেকে আন্দোলনের কথা ছিল। কিন্ত বাধ্য হয়ে আমার প্রধান ফটক অবস্থান নিতে হয়েছে, যেন বহিরাগত কেউ ক্যাম্পাসে ঢুকতে না পারে।

Exit mobile version