
প্রসেনজিৎ চৌধুরী: ১০ মহরম পবিত্র আশুরা। আশুরা উপলক্ষে আজ সকাল ১০টার পরে পুরান ঢাকার হোসাইনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলটি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিল বের হয়ে লালবাগ, আজিমপুর হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হয়।
কারবালার ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হায় হোসেন হায় হোসেন রবে শোকে মাতোয়ারা শিয়া সম্প্রদায়ের অগণিত ভক্তরা মিছিলে মিছিলে রাজপদ প্রকম্পিত করে তোলে। শুধু শোক নয় নানা কারণে মুসলিম উম্মার জন্য তাৎপর্যপূর্ণ দিনটি । অনেককে বুকে পিঠে কেটে রক্তে শরীর রঞ্জিত করে মহানবীর দৌহিত্র ইমাম হোসেন এর প্রতি শ্রদ্ধা ও শোকের বহিঃপ্রকাশ করতে দেখা গেছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.