
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজায় যোগ দিতে আজ দুপুরে জাতীয় বায়তুল মোকাররম মসজিদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দ একে একে বিএনপি'র কিছু নেতৃবৃন্দ বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট প্রবেশ করেন।
এখানে পুলিশি বাঁধায় পড়েন বিএনপি অন্যান্য নেতাকর্মীরা। জানাযা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন কোটা সংস্কার আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপিকে টার্গেট করছে সরকার।
কোটা নিয়ে সরকার আলাপ-আলোচনা মাধ্যমে শেষ করতে পারতো শুধুমাত্র যেদের কারণে হত্যাকান্ড ঘটেছে। গায়েবানা জানাজায় নেতা কর্মীদের অংশ নিতে বাধা প্রদান করা করেছে বলে অভিযোগ করে তার নিন্দা জানিয়েছেন।
কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান। গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে অভিযানে পরিচালিত হয়েছে সেটাকে তিনি নাটক হিসেবে আখ্যায়িত করেছেন
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.