Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাণিজ্য ঘাটতি কমেছে ৬ বিলিয়ন ডলার
    Top 4

    বাণিজ্য ঘাটতি কমেছে ৬ বিলিয়ন ডলার

    ইকোবিজ প্রতিবেদক, ঢাকাBy ইকোবিজ প্রতিবেদক, ঢাকাJuly 27, 2024No Comments2 Mins Read

    আমদানিতে কড়াকড়ি আরোপ করায় দেশের রপ্তানি কমার পর উল্লেখযোগ্য পরিমাণে কমেছে আমদানিও। যে কারণে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। যদিও গত মে মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে দেড় বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাণিজ্য ঘাটতি ২০ দশমিক ২২ বিলিয়ন ডলার। তার আগে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে (প্রথম ১১ মাস) যা ছিল ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ২২ দশমিক ৮২ শতাংশ বা ৬ বিলিয়ন ডলার। তবে ২০২৩-২৪ অর্থবছরের মে মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে এক দশমিক ৫২ বিলিয়ন ডলার।

    যদিও বাণিজ্য ভারসাম্যের (ব্যালেন্স অব ট্রেড) ওপর চাপ কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানি ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৬ শতাংশ কমেছে। আলোচিত সময়ে রেমিট্যান্সে ১০ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হলেও রপ্তানি কমে যাওয়ায় চলতি হিসাবের ঘাটতি কিছুটা বেড়েছে। মূলত বাণিজ্য ঘাটতি বেশি থাকায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি দিয়েও চলতি হিসাবকে উদ্বৃত্ত করা যায়নি।

    রপ্তানি কমলেও জুলাই-মে সময়ে ১২ দশমিক ৬ শতাংশ আমদানি কমায় বাণিজ্য ঘাটতির চাপ কিছুটা কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে আমদানির পরিমাণ ছিল ৫৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। তার আগের অর্থবছরের প্রথম ১১ মাসে যা ছিল ৬৫ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।

    তথ্য বলছে, জুলাই-মে সময়ে রপ্তানি আয় কমেছে প্রায় ৫ দশমিক ৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি হয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। বিগত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৯ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version