Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ইবিতে দোয়া ও বিক্ষোভ মিছিল
    শিক্ষাঙ্গন

    কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ইবিতে দোয়া ও বিক্ষোভ মিছিল

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিAugust 2, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী পুলিশের গুলিতে আন্দোলনে অংশ নেওয়া শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকল শিক্ষার্থীদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাদ জুম্মা দোয়া প্রার্থনা ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় মুষলধারে বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা।

    শুক্রবার জুম্মার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা৷ পরবর্তীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী সফলে বিভিন্ন প্ল্যাকার্ড, স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে তারা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক, সহ-সমন্বয়কসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচী চলাকালে কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ হোসেন শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

    মিছিলে শিক্ষার্থীরা আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, হল গুলো বন্ধ কেন, প্রশাসন জবাব চাই; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই; কয় দফা কয় দাবী, নয় দফা নয় দাবী, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে ছাত্র সমাবেশে রূপ নেয়।

    মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নিরস্ত্র শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুরো জাতি দেখেছে আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে অথচ সেখানে নিরপরাধ একজনকে ধরা হয়েছে। স্কুল ড্রেস থাকা অবস্থায় শিক্ষার্থীদের রাবার বুলেট ছোড়া হয়েছে, হাসপাতাল থেকে সুস্থ হলে কারাগারে নেওয়া হয়েছে। আমাদের ক্যাম্পাসের ছোট ভাইকে এখানে থাকা অবস্থায় চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। এগুলো সরকারের প্রহসন ছাড়া কিছুই নয়। এসব প্রহসন বন্ধ না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ মাঠে থাকবে।

    কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমতিয়াজ বলেন, কোটা আন্দোলনে রাজধানীতে যে হত্যাকাণ্ড হয়েছে তখন আমি ঢাকায় ছিলাম। জুলাইয়ের হত্যাকাণ্ডে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করছি। মিরপুরে যে হত্যাকান্ড দেখেছি তার বিচার বাংলাদেশে অবশ্যই হওয়া উচিত। আগামীকাল শিক্ষকদের একটি মৌন মিছিল আছে সেখানে আমি বক্তব্য রাখবো। আপনাদের যদি শোনার সৌভাগ্য হয় তাহলে শুনবেন সেদিন মিরপুর ১০ নম্বরে কি হয়েছিল, কি ঘটেছিল, কেমন করে ঘটেছিল। কোন প্রেক্ষাপটে ছাত্ররা মেট্রোরেলে উঠেছিল, সেদিন আমি নিজের চোখে দেখেছি। ছাত্রদের এখানে দোষ দেবার কোন সুযোগ নাই।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version