Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে ইবি শাপলা ফোরামের স্মারকলিপি
    শিক্ষাঙ্গন

    অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে ইবি শাপলা ফোরামের স্মারকলিপি

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিAugust 3, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ দেশে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে শাপলা ফোরামের অবস্থান জানিয়ে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

    শনিবার (৩ আগস্ট) দুপুরে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট প্রেরণ করা হয়েছে।

    স্মারকলিপিতে প্রাণহানির ঘটনায় শোক ও রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ধ্বংসযজ্ঞে উদ্বেগ প্রকাশ এবং প্রজ্ঞাপন জারি ও কার্যকরে সরকারকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের ২১ জুলাই ২০২৪ এর রায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করায় শাপলা ফোরাম সন্তুষ্টি প্রকাশ করছে। তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ হওয়ার পরও শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাঁধে ভর করে একশ্রেণির স্বার্থান্বেষী মহল এবং বাংলাদেশের স্বাধীনতাবিরোধী চক্র তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অদ্যাবধি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    শিক্ষক নেতারা আরো বলেন, নিপীড়ন বিরোধী বলে দাবি করা কতিপয় শিক্ষক ও বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত শিক্ষকবৃন্দ কেবল তাঁদের মতাদর্শের শিক্ষার্থীদের পক্ষে নিপীড়নের বিষয়ে সোচ্চার এবং অনেকক্ষেত্রে তাঁদের মতাদর্শের বাইরে মত প্রকাশ করলে সরাসরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত প্রকাশকারীদের নিপীড়ন করছে। শাপলা ফোরাম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সকল হত্যাকাণ্ডের ও প্রতিটি ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের গ্রহণযোগ্য বিচারের প্রত্যাশা করছে। শাপলা ফোরাম আশা করে মহামান্য হাইকোর্ট কর্তৃক শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হওয়ায় তারা আন্দোলন পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের পঠন-পাঠনে ফিরে যাওয়ার লক্ষ্যে ৫ দফা সুপারিশ করেছে ইবি শাপলা ফোরাম। সেগুলো হচ্ছে – আন্দোলনকে কেন্দ্র করে ক্ষতিগ্রন্থ শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার জন্য একটি ‘সহায়তা সেল’ গঠন, দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, হলসমূহে কেবল বৈধ শিক্ষার্থীদের অবস্থান ও মেধারভিত্তিতে হলের সিট বণ্টন এবং সহাবস্থান নিশ্চিতকরণ, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version