
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেলা আড়াইটার দিকে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারযোগে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশত্যাগ করেন। আপাতত তারা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর একটি নিরাপত্তা সূত্র একই তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে সুযোগ পাননি। দুই বোন দেশত্যাগের সময় দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র দিয়ে যান।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.