রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সোমবার (৫ আগস্ট) বিকেলে তারা এ অভিনন্দন জানান।
এ সময় ‘হাসিনার পতন’, ‘ভুয়া ভুয়া’ ও ‘স্বৈরাচার বিদায়’ বলে স্লোগান দিতে থাকেন তারা। এছাড়াও আন্দোলনকারীরা অনেকে রিকশায় করে পরিবার নিয়ে উল্লাস করে করে শাহাবাগে জড়ো হন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

