Site icon Daily Dhaka Press

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, মেজর জেনারেল জিয়াউলকে অব্যাহতি

ছবি : ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক : আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর পক্ষ থেকে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Exit mobile version