Site icon Daily Dhaka Press

ঢাকার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছে শিক্ষার্থীরা

প্রসেনজিত চৌধুরী: ঢাকা শহরে বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে রাস্তার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শিক্ষার্থীরা ডেইলি ঢাকা প্রেসকে জানায় তারা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন করে ক্ষান্ত হতে চায় না তারা দেশের ভালোর জন্য রাষ্ট্র সংস্কার চেয়েছিলেন এবং শুধুমাত্র রাষ্ট্র সংস্কার করে ঘরে বসে থাকতে চায় না তারা এখন সভ্যতা, পরিছন্নতা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে চায় আর ও বলেন এক সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেয়েছে কিন্তু এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আর ভয় পায় না।

কখনো কোন ভুল চোখে পড়লে শোধরানোর জন্য ব্যবস্থাও নিতে চায়। সেজন্য এক শিক্ষার্থী ডেইলি ঢাকা প্রেস সহ অন্যান্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুধু আজকে নয় এ কার্যক্রমটি চালিয়ে যাওয়ার প্রত্যায় ও ব্যক্ত করেছে

Exit mobile version