মো: রাসেল : ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদে সারা দেশে উচ্ছসিত জনতা নেমে আসে রাস্তায়। সকলের মুখে মুখে এক কথা এ যেন নতুন স্বাধীনতা। তবে এ আনন্দ উচ্ছাসের মধ্যেও বেশ কিছু জায়গায় ঘটেছে সহিংসতা। যাত্রাবাড়ি থানার সামনে ঘটে যাওয়া সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় প্রতিবন্ধি রাকিব।
অন্যদের মতো উচ্ছাস প্রকাশ করতে সেও নেমে এসেছিল রাস্তায়। হঠাৎ এক গুলি এসে বিদ্ধ হয় রাকিবের পেটে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পরবর্তীতে এক পথচারি তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিবারের লোকজন যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে তখন তাকে মৃত অবস্থায় পায়। হাসপাতার কর্তৃপক্ষ জানায় ঘটনাস্থলেই প্রাণ হারায় রাকিব। রাকিবের পরিবার জানায় সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। যাত্রাবাড়ি রায়েরবাগে মায়ের সঙ্গেই থাকতো রাকিব। পরেরদিন ৬ আগষ্ট রাজধানীর মাতুয়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

