নিজস্ব প্রতিবেদক : বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে এক বিফ্রিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’
সেনাপ্রধান আরও বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। ড. মুহাম্মদ ইউনুস ২টা ১০ মিনিটের দিকে দেশে আসবেন। এর পরপর আয়োজন করা কঠিন। এজন্য রাত ৮টার দিকে আয়োজন করতে পারি। মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে।
অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারণা আপাতত ১৫ জনের মতো হতে পারে। তারপরও দুই-একজন যোগ হতে পারে। এছাড়া আইন শৃংখলা রক্ষায় তিন বাহিনী সমানতালে কাজ করে যাচ্ছে। পুলিশ একটি বড় টিম সেটা এ মূহুর্তে ইনএকটিভ থাকাতে ভয়েড সৃস্টি হয়েছে। যা পূরণ করা কষ্টসাধ্য। তারপরও যথাসাধ্য চেস্টা চলছে। অচিরেই পুন:গঠিত হবে পুলিশ বাহিনী। এছাড়া আনসাররা কাজ করে যাচ্ছে। সবাই কে নিয়ে একটি সুন্দর দেশ গড়বো আমরা সে পথেই কাজ চলছে। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী।

