নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই তিনি কথা বলেছেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। প্রথমেই উচ্ছাস প্রকাশ করে তিনি বলেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন দিনের সৃষ্টি করল সেটাকে সামনে রেখে আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যারা এটি সম্ভব করেছে, যে তরুণ সমাজ; তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজকে আমার পাশে আছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, সংঘাত-সহিংসতা ও অস্থিতিশীলতা কাটিয়ে দেশকে সঠিক পথে সামনের দিকে এগিয়ে নেয়ার সময় এখন। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘তারা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটিই আমাদের শপথ। সেই শপথ আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটি কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য এক সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে কোনো যুবক-যুবতী আর হার মানেনি ‘।
আজ রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.