Site icon Daily Dhaka Press

স্বপ্নের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পানি ও ফুল উপহার

নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই রাস্তায় নেই ট্রাফিক পুলিশ । সিগন্যালে গিয়ে দেখা যায় সেখানেও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গতকাল থেকেই শূন্য ট্রাফিক সিগন্যালগুলোতে স্বেচ্ছায় দায়িত্বপালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের এ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ১, গুলশান ২, হাতিরঝিলসহ কয়েকটি জায়গায় রিটেইল চেইন সুপারশপ স্বপ্ন’র কর্মীরা শিক্ষার্থীদের গোলাপ ফুল ও খাবার পানির বোতল উপহার দেন ।

এ প্রসঙ্গে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, রাস্তায় আইন শৃংখলা বাহিনীর অনুপস্থিতিতে ছাত্র ছাত্রীরা যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এটা প্রশংসার দাবীদার। তাই আমাদের কর্মীরা এ দেশের স্বপ্ন কারিগরদের শুভেচ্ছা জানাতে ছুটে গেছে ফুল আর পানি নিয়ে। জয় হোক তারুণ্যের।

Exit mobile version