
নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ, মো: রোহন আহমেদ খান, তানজির খান মুন্না এবং আন্দোলনের শুরুতে বেপরোয়া গতির এক পিক-আপের চাপায় প্রাণ হারানো মুহা. শহীদুল ইসলাম বাবুল এর স্মরণে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার নিজস্ব কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় প্রধান কমিশনার মো: শাহ কামাল, সহ সভাপতি মো:মোহসিন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এনামুল হক খান, ঢাকা জেলা রোভার স্কাউটস এর সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম সহ স্কাউট লিডার ও স্কাউটগণ।
দোয়ায় সকল শহীদ ও আন্দোলনে আহত সকলের উদ্দেশ্যে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.