Site icon Daily Dhaka Press

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। তবে পরিধি ‍বৃদ্ধি করে যু্ক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা।

আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে  তাদের শপথ পড়াবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

Exit mobile version