প্রসেনজিৎ চৌধুরী: অন্তর্বর্তী সরকারের কাছে নারী সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত। আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উইমেন ফোরাম আয়োজিত অন্তর্বর্তী সরকারের কাছে নারী সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নারী সাংবাদিক ছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নারী সাংবাদিকেরা অন্তর্বর্তী সরকারের কাছে পড়াশুনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির প্রত্যাশার কথা জানান। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া অনেক পত্রিকা ও টেলিভিশন পুনরায় চালু করার প্রত্যাশা করেন নারী সাংবাদিকরা তারা তাদের কর্মময় জীবনে সকল দল মত জাতি ধর্ম ভেদাভেদের ঊর্ধ্বে থেকে সাংবাদিকতা করিতে চায়। সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ নারী সাংবাদিকদের পাশে থাকাবে বলে আশ্বাস দেন । নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশংসা করে আরো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন ।

