নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার সীমান্তবর্তী এলাকার বন্যাদুর্গত মানুষদের উদ্ধার সহায়তায় কাজে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। গত দুই দিনের ভারী বর্ষনে মহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফেনী জেলার পরশুরম, ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার প্রায় ৮০টি গ্রাম প্লাবিত হয়।

সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসছে। পাশাপাশি উদ্ধারকৃত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরী শুকনা খাবারও বিতরণ করছে বিজিবি। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি'র উদ্ধার ও অন্যান্য সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.