
প্রসেনজিৎ চৌধুরী: বাংলাদেশে ও অন্যান্য দেশের মতো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। ডাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তবৃন্দের পূজা অর্চনা মধ্যে দিয়ে শুভ জন্মাষ্টমী আনুষ্ঠানিকতা শুরু হয়ে বিকাল তিনটায় রাজধানী ঢাকার পলাশী মোড়ে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা জনাব অধ্যাপক ডঃ আসিফ নজরুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ।

এছাড়াও আলোচনা সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ শুভ জন্মাষ্টমীর আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভা শেষে শুভ জন্মাষ্টমী উপলক্ষে পলাশী বাজার থেকে একটি বিরাট শোভাযাত্রা বের হয়ে জাতীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর দিয়ে ঢাকা হাইকোর্ট শিক্ষা ভবনের মোড় হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে । আলোচনায় সবাই নেতৃবৃন্দ জানিয়েছেন অন্যান্য বছর অনেক ঝাঁকজমকপূর্ণ ভাবে জন্মাষ্টমী উৎসব পালন করা হলেও এবার বাংলাদেশে প্রবল ভয়ংকর বন্যার কারণে সনাতনী ধর্মাবলম্বীরা উৎসব সংকোচন করে বন্যার্ধদের বন্যার্তদের সাহায্যার্থে উৎসব সংকোচন করেছে বলে জানিয়েছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.