Daily Dhaka Press

এ্যাবের ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন রূহুল কবির রিজভী 

প্রসেনজিৎ চৌধুরী: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ সকালে বন্যা দুর্গতদের মাঝে এ্যাবের ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রূহুল কবির রিজভী আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ এখানে শেষ নয়, বন্যা দুর্গতদের মাঝে এই কার্যক্রম চলমান থাকবে এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের কার্যক্রম ও চালিয়ে যাবেন।

অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়ার দেশে আগমন ও বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা শেষে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয়েছেন।

কর্মসূচিতে এ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ্যাব সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব আলমগীর হাছিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু সহ-সভাপতি প্রকৌশলী তানবীর’ল হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, এ্যাব ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, যুগ্ম মহাসচিব আহসান রাসেল, দপ্তর সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Exit mobile version