
ডিডিপি ডেস্ক: দেশের পূর্বাঞ্চলে সংগঠিত প্রলয়ংকরী আকস্মিক বন্যায় দুর্গত অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ করছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স। সংকটময় পরিস্থিতে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে কার্যক্রমের অংশ হিসাবে প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে নেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা।
গতকাল ২৭ আগষ্ট কুমিল্লা সেনানিবাসের জিওসির সার্বিক সহযোগিতায় ফেনীর মহিপাল সেনা ক্যাম্পের ইনচার্জের নিকট ৮ হাজার ব্যাগ ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধ ও অন্যান্য অনুষঙ্গ। এর আগে পানিবন্দী মানুষকে জরুরী উদ্ধারের প্রয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে একটি স্পিডবোট হস্তান্তর করা হয়।
পাশাপাশি দূর্যোগ মোকাবেলায় আকিজ রিসোর্স- এর আওতাধীন সকল কোম্পানিও ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরণের কার্যক্রম অব্যহত রেখেছে। ত্রাণ কার্যক্রমের সার্বিক তদারকি করছেন আকিজ রিসোর্স- এর চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর সেখ জসিম উদ্দিন। এছাড়াও এই উদ্যোগে সামিল হতে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারী তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থও প্রদান করেছে। বন্যা-পরবর্তী মানবিক বিপর্যয় রোধে ভূক্তভোগী জনগোষ্ঠির পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.