Site icon Daily Dhaka Press

অভিযানে পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। আজ রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। তিনি আরও বলেন, যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের লাইসেন্স স্থগিত করা হয়েছে, তা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। অন্যথায় তা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ হিসেবে গণ্য হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে আগেই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Exit mobile version