
ডিডিপি ডেস্ক: তিতুমীরস্থ সিরাজগঞ্জ জেলার সকল ছাত্র-ছাত্রীদের সম্মতিক্রমে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ (যমুনা) এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর তিতুমীর কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের এক বৈঠকে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কাওছার ইসলাম। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আল-আমিন। কমিটির অন্য সদস্যদের নামের তালিকা নিচে ছবিতে তুলে ধরা হলো।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুজন মাহমুদ ও মোঃ মোত্তাকিন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনসুর আলী, দপ্তর সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জুবায়ের হোসেন (হৃদয়)।
সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ শাহিন রেজা।
এ সময় সভাপতি মোঃ কাওছার ইসলাম বলেন, সরকারি তিতুমীর কলেজে সিরাজগঞ্জের সকল শিক্ষার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি এবং সাধারণ সম্পাদক আল-আমিনকে নিয়ে সুন্দর একটা পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে একে অপরের জন্য কাজ করতে পারি। এটাই হবে আমি এবং আমার পরিষদের মূল লক্ষ।
ডেইলি ঢাকা প্রেস/রেজাই রাব্বী/১২ সেপ্টেম্বর, ২০২৪
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.