মো: আল আমিন মৃধা : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে র্যালি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার কলেজের শহীদ মামুন চত্বরে মানববন্ধনের মাধ্যমে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানানো হয়।
মানববন্ধনে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী মিম বলেন, ‘আমরা কারো দাসত্বে আবদ্ধ থাকতে চাই না। বছরের পড় বছর সেশন জট, সঠিক সময়ে পরিক্ষা অনুষ্ঠিত না হওয়া, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা আমরা আর এতো বৈষম্য মেনে নিতে পাড়ছি না। যেহেতু আমাদের কলেজ কোন একক লিঙ্গ ভিত্তিক প্রতিষ্ঠান নয় এবং কলেজ সেকশন নেই তাই আমরা চাচ্ছি আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হোক।’

আরেক শিক্ষার্থী মতিউর রহমান বলেন, ‘সরকারি তিতুমীর কলেজকে যে উদ্দেশ্য ঢাবি অধিভুক্ত করা হয় সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। ঢাবি অধিভুক্ত হাওয়ার পড়েও কলেজের গুনগত শিক্ষার মানের কোন উন্নতি হয়নি। তিনি আরো বলেন, পরিক্ষার খাতা দেখার সময় ও আমাদের সাথে বৈষম্য করা হয় ইচ্ছাকৃতভাবে নাম্বার কমিয়ে দেওয়া হয়। আমরা আর কোন বৈষম্য চাই না, রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠান গুলোর কাছে জোড় দাবি জানাচ্ছি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার জন্য।’
উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাংলা কলেজকে) শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।