নিজস্ব প্রতিবেদক: বন্যা কবলিত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রোফেশনাল এসোসিয়েশন (BYMPA) এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন BYMPA এর সাধারন সম্পাদক ও গেটকো গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব রুহুল আমিন আশিক, সাংগঠনিক সম্পাদক ও যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব লায়ন সাইফুল ইসলাম (সবুজ), যুগ্ম সম্পাদক ও আশিক কম্পোজিটের হেড অফ মার্কেটিং জনাব জিল্লুর রহমান, “খাদ্য সহায়তা বিতরন কমিটি” এর প্রধান এবং ওএসএন সোর্সিং এর সিইও, BYMPA এর এক্সিকিউটিভ কমিটির মেম্বার জনাব ইঞ্জি: সাঈদ রিমন।
উল্লেখ্য, গত ৩০ শে সেপ্টেম্বর BYMPA এর সম্মানিত সভাপতি জনাব ইঞ্জি: এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্ত্বে এক জরুরী সভায় কুড়িগ্রামের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তার উক্ত কর্মসূচীটি গৃহীত হয়।

