
ইবি প্রতিনিধিঃ একাডেমিক অগ্রগতি এবং বিজ্ঞান চর্চায় গতি আনার লক্ষ্যে চীনের সাউথইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং চীনের সাউথইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. ওয়াং ওয়াইবিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আলোকে ফ্যাকাল্টি মেম্বার বিনিময়, বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়নে সহযোগিতা, শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কর্মকান্ড, যৌথ একাডেমিক এবং বিজ্ঞান সংক্রান্ত কর্মসূচি আয়োজন করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.