Daily Dhaka Press

তিতুমীরস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজধনীর সরকারি তিতুমীর কলেজে আগামী এক বছরের জন্য সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তে পূর্বের আংশিক কমিটি বর্ধিত করে উপদেষ্টা ও সংখ্যাগরিষ্ট শিক্ষার্থীদের সম্মতিক্রমে এবং গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ কাওছার ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আল-আমিন দায়িত্ব পেয়েছেন।

সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা হিসেবে আছেন মোঃ সিরাজুল ইসলাম রাহাত, মোঃ মারাজ পারভেজ, মোঃ মাসুদ রানা, মোঃ শিহাব শরিফ, মোঃ মোত্তালেব হোসেন, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মমিন (সোহান) ও ইবনে শাহিন।

একগুচ্ছ সিরাজগঞ্জিয়ান

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে সুজন মাহমুদ; সহ-সভাপতি হিসেবে মোত্তাকিন সরকার, কামরুল হাসান, সালমান ফারসি, মশিউর রহমান, মোস্তাক আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাজিদ সরকার, ওমর ফারুক ফাহিম, রাহাত ফতেহ আলী, নাইম ইসলাম, সাফিন, মোঃ মিজানুর রহমান; সাংগঠনিক সম্পাদক হিসেবে মুনসুর আলী; সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসান আলী, সালমান হোসাইন, জাহিদুল ইসলাম, আরিস সরকার, জিয়াউর রহমান; দপ্তর সম্পাদক হিসেবে আমিরুল ইসলাম; উপ দপ্তর সম্পাদক হিসেবে ইকবাল হোসেন; অর্থ সম্পাদক হিসেবে মোঃ নাফিজ উদ্দিন; প্রচার সম্পাদক হিসেবে ইমতিয়াজ হৃদয়; সহ প্রচার সম্পাদক হিসেবে রবীন হোসেন; শিক্ষা সম্পাদক হিসেবে হেলাল আহমেদ; সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শিহাব উদ্দিন শান্ত; ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ মমিন মিয়া; আইন বিষয়ক সম্পাদক হিসেবে আফ্রিদি মনোনীত হয়েছেন।

উক্ত কমিটিতে দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে রেজাই রাব্বী; ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তাসনিম সূচি; উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তাসনিয়া; উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইসরাত জাহান স্নিগ্ধা; উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে বিথি আক্তার; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম; আইন বিষয়ক সম্পাদক হিসেবে সজীব সাগর; আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আরিয়ান সুমন; ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সৌরভ শর্মা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মেহেদী হাসান, সুমন, মিম তালুকদার, মোবারক, আব্দুল হক, রাইসুল আহম্মেদ রুদ্র মনোনীত হয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি সভাপতি মোঃ কাওছার ইসলাম বলেন, সম্পূর্ণ পরিষদ দক্ষ, মেধাবী, পরিশ্রমী, ত্যাগী, সক্রিয় ভূমিকা পালনকৃত ছাত্রদের দ্বারা এই অরাজনৈতিক সংগঠন সংস্কারের মাধ্যমে প্রকাশিত। যতদিন দায়িত্বে থাকবো যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। সেই সাথে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্ঠা অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন জানান, এই কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং তাদের উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা ছাত্রদের জন্য সহায়তা কার্যক্রম, শিক্ষা উন্নয়ন, এবং সামাজিক সচেতনতার প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

ডেইলি ঢাকা প্রেস/রেজাই রাব্বী/ ০৬ নভেম্বর , ২০২৪

Exit mobile version