Site icon Daily Dhaka Press

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা থেকে আগেত শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের হাসানুল বান্না অলি এবং সাধারণ সম্পাদক হিসেবে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের হুজ্জাতুল্লাহ ভূইয়া মনোনীত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের উপদেষ্টা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ও অন্যান্য উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

১১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নূর উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, হাফেজ আবু ইউসুফ এবং রায়হান ইসলাম টিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিলান খন্দকার ও আবু সালেহ মোল্লা। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাইফুল্লাহ ও সহ-সাংগঠনিক সম্পাদকের হিসেবে মো. শরীফুল ইসলাম এবং মো. সাকিব হোসাইন মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সভাপতি হাসানুল বান্না অলি বলেন, সর্বপ্রথম আল্লাহ তায়া’লার শুকরিয়া। এত বড়ো একটা দায়িত্ব অর্পিত হয়েছে আমার উপর। যেটা একা একা পালন করা কখনোই সম্ভব না। সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে আগাতে চাই। সবার আগে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) থেকে আসা সকল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন ঠিক রাখা এবং সাবেক ভাইদের সাথে বর্তমানদের একটা সেতুবন্ধন তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইন শা আল্লাহ।

Exit mobile version