Site icon Daily Dhaka Press

ভোটের নতুন পদ্ধতি আনলো আকিজ রিসোর্স, রয়েছে মতামত জানানোর সুযোগ

ডিডিপি ডেস্ক: আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব— এই মন্ত্রে উজ্জীবিত হয়ে জাতীয় নির্বাচন বা যেকোনো গণভোটের ক্ষেত্রে ভোটগ্রহণ ও ভোট গণনার জন্য কার্যকর একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে আকিজ রিসোর্স।

দ্রুত, সহজ এবং নির্ভুলভাবে ভোট সংগ্রহ ও গণনার জন্য এটি ডিজাইন করা হয়েছে।

এ ক্ষেত্রে যেকোনো নির্বাচনে প্রতি ভোটারের বিপরীতে একটি মাত্র মোবাইল ফোন নম্বর রেজিস্টার করা থাকবে এবং সেই নম্বরটি ব্যবহার করে মোবাইলের মাধ্যমে একবার মাত্র ভোট প্রদান করা যাবে।

নতুন এই পদ্ধতিটি আরও ব্যাপকভাবে পরীক্ষার জন্য দেশের সাধারণ নাগরিকদের একটি পরীক্ষামূলক বা কাল্পনিক ভোটে অংশ নেওয়ার আহ্বান করেছে AKIJ Resource. ভোট প্রদানের শেষ সময় ১৯ নভেম্বর বিকেল ৫টা।

ভোটের ফলাফল ওইদিনই অর্থাৎ ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় জানা যাবে। এ জন্য AKIJ Resource এর Facebook ও LinkedIn পেজে চোখ রাখতে হবে।

পরীক্ষামূলক বা কাল্পনিক এই ভোট প্রদান পদ্ধতিতে অংশগ্রহণ করতে কল 09613431001 নম্বরে কল করতে হবে। এতে আপনার মোবাইল ফোন নম্বরটি নিবন্ধিত হবে। পরবর্তীতে 09613630630 এই নম্বর হতে পরীক্ষামূলক ভোট প্রদানের জন্য ফিরতি কল করা হবে।

Exit mobile version