
রাজধানীর মগবাজারে সিগন্যালের কারণে ক্রসিংয়ে রেললাইনে আটকে পড়ে কয়েকটি গাড়ি। এ সময় হঠাৎ ট্রেন চলে আসায় ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় গাড়িগুলো। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রেললাইনে আটকে পড়া তিন-চারটা গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে গেছে কমলাপুরগামী একটি ট্রেন। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন জানান, কিছুক্ষণ আগে কন্ট্রোল রুম তথ্য পেয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.